যাদের গ্রাফিক ডিজাইন শেখা উচিৎ না

 যাদের গ্রাফিক ডিজাইন শেখা উচিৎ না

💼 অনেকদিন হয় গ্রাফিক সেক্টরে আছি। আমার কাছে মনে হয় ‘গ্রাফিক ডিজাইনার’ তুলনামূলক আরামদায়ক, সহজ ও সৌখিন একটি পেশা। গ্রাফিক ডিজাইন শেখা যেমন সহজ (যে কেউ চাইলেই শিখতে পারে ! ) তেমনি এই সেক্টরে চাকরি পাওয়াও খুব সহজ।
😇 তবে কিছু মানুষের গ্রাফিক ডিজাইন শেখা উচিত নয়-
কিছু শিখতে গেলে নতুন নতুন দু-একটা টপিক ভুলে যাওয়া খুবই স্বাভাবিক, চর্চা করতে করতেই সব আয়ত্ত্বে আসে।
🖥 কিন্তু যদি এমন হয় যে, আজ আপনাকে একটি বিষয় শিখিয়ে দেওয়া হয়েছে, এবং খুব ভালোভাবে বুঝেছেন, কাজটি করতেও পারছেন। কিন্তু পরের দিন আপনি সেই বিষয়টি ভুলে গেছেন, এতেও কোন সমস্যা নেই- আপনি ভুলে যেতেই পারেন, আরেকবার একটু দেখিয়ে দিলেই বিষয়টি আপনার স্মরণ হবে, এবং আপনি আবারও কাজটি করতে পারবেন।
💔 চার-পাঁচ বার দেখিয়ে দেওয়ার পরও যদি আপনি ভুলে যান, নিয়মিত চর্চা করার পরও যদি আপনার কোন টপিক মনে না-থাকে। তাহলে আমি বলবো- হয়তো এই সেক্টরে আপনি ভালো কিছু করতে পারবেন না, তাই আপনি গ্রাফিক ডিজাইনের পরিবর্তে অন্য কোন পেশাকে বেছে নিন।
🧭 এই ভুলে যাওয়াটা বিভিন্ন কারণে হতে পারে-
# হতে পারে, এই সেক্টরের চেয়ে, অন্য কোন বিষয়ে আপনি এক্সপার্ট, আপনার মনোযোগটা সেই দিকেই বেশি।
# হতে পারে, বেশি বয়স হওয়ার কারণে বা পেরেশানির কারণে আপনি লার্নিংয়ে ফোকাস করতে পারছেন না।
# আরো অনেক কারণেই হতে পারে।
👨🏻‍💻 আমরাও এমন কিছু স্টুডেন্ট পেয়েছি, যারা খুব পরিশ্রমী, একটিভ, নিয়মিত চার-পাঁচ ঘণ্টার প্র্যাক্টিস করছে কিন্তু একই বিষয় তাদেরকে ৪-৫ বার বা ৪-৫ দিন বুঝিয়ে দেওয়ার পরও, তারা আবার ভুলে যাচ্ছে। একেবারেই ভুলে যাচ্ছে, কিছু বিষয় স্মরণ করিয়ে দেওয়ার পরও, তার মনে পড়ছে না, তাকে সম্পূর্ণ কাজটি আবার নতুন করে দেখাতে হচ্ছে। তবে এ ধরনের স্টুডেন্ট এর সংখ্যা খুবই কম, শতকরা ১-২ পারসেন্ট।
🏄🏻‍♀️ কোন বিষয়ে এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই লেগে থাকা উচিত, হাল ছেড়ে দাও কখনোই উচিত না। আপনি এই সেক্টরের জন্য উপযুক্ত কিনা, এটা যাচাই না-করেই জেদ ধরে বসে থাকাও, আমার মতে খুব বেশি বুদ্ধিমানের কাজ না।
💸 নিজেকে যাচাই করার জন্য-
আপনি একটি পেইড কোর্স করে দেখতে পারেন। একটি কোর্স কমপ্লিট করলেই কেউ কোনদিন এক্সপার্ট ডিজাইনার হয়ে যায় না। এটা পৃথিবীর কোন কোর্সেই সম্ভব না। কোন বিষয়ে এক্সপার্ট হওয়ার জন্য আমাদের গড়ে ৩-৪ বছর সময় লাগে। কোর্স কমপ্লিট করার পর পরবর্তী ব্যাচ-গুলোতে রি-জয়েন করতে হয়, নিজেকে আপডেট করার জন্য দীর্ঘদিন নিয়মিত প্র্যাকটিস করতে হয়। এভাবেই একজন স্টুডেন্ট ধীরে ধীরে দক্ষ ডিজাইনারে পরিণত হয়।
⛔️ নিজেকে যাচাই করার জন্য ফ্রি কোর্সে অংশগ্রহণ করা একটি ভুল ও আত্মঘাতি সিদ্ধান্ত। কারণ, ফ্রি কোর্সে কোনদিনই, কোথাও, কোনভাবে ভালো কিছু শেখা সম্ভব না। সবচেয়ে বড় কথা, ফ্রি কোর্স ধারাবাহিক হলেও, সেগুলোতে স্টেপ বাই স্টেপ শেখানো সম্ভব হয় না, এবং লাইভ সাপোর্টও থাকে না, এটাও অনেক বড় ইস্যু।
এই পুরো লেখাটিতে আমি দুইট কথা বলেছি-
১. কিছু মানুষের গ্রাফিক ডিজাইন শেখা উচিৎ না।
২.ফ্রি কোর্স করে কখনো নিজেকে যাচাই করা যায় না।
তাই সময় সুযোগ বের করা সম্ভব হলে, যে কোন একটি ভালো মানে পেইড কোর্সে ভর্তি হোন, অল্প ক’দিনেই আপনি নিজেকে জানতে করতে পারবেন। আমি আশা করছি, আপনিও সেই ৯৮-৯৯ পারসেন্ট মানুষদের কাতারেই পড়বেন, গ্রাফিক ক্যারিয়ারেই যাদের উজ্জ্বল ভবিষ্যৎ।
💖 ধন্যবাদ
🪶 এনামুল হাসান মারুফ
শিক্ষক, গ্রাফিক ডিজাইন মাস্টার কোর্স
( ডিজাইন শেখায় বাংলাদেশের ১ নাম্বার কোর্স )
হেল্প লাইন 🔻
whatsapp : 01873 555 755
Hello : 01767-739928, 01996-768699
কথা বলার সময়- প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ( অনুগ্রহপূর্বক নির্ধারিত সময়ে যোগাযোগ করুন )

Comments

Popular posts from this blog

Men's graphic t-shirt

Here are some niche T-shirt design ideas that could stand out in a saturated market:

PINS