Posts

Showing posts from January, 2024

যাদের গ্রাফিক ডিজাইন শেখা উচিৎ না

Image
 যাদের গ্রাফিক ডিজাইন শেখা উচিৎ না অনেকদিন হয় গ্রাফিক সেক্টরে আছি। আমার কাছে মনে হয় ‘গ্রাফিক ডিজাইনার’ তুলনামূলক আরামদায়ক, সহজ ও সৌখিন একটি পেশা। গ্রাফিক ডিজাইন শেখা যেমন সহজ (যে কেউ চাইলেই শিখতে পারে ! ) তেমনি এই সেক্টরে চাকরি পাওয়াও খুব সহজ। তবে কিছু মানুষের গ্রাফিক ডিজাইন শেখা উচিত নয়- কিছু শিখতে গেলে নতুন নতুন দু-একটা টপিক ভুলে যাওয়া খুবই স্বাভাবিক, চর্চা করতে করতেই সব আয়ত্ত্বে আসে। কিন্তু যদি এমন হয় যে, আজ আপনাকে একটি বিষয় শিখিয়ে দেওয়া হয়েছে, এবং খুব ভালোভাবে বুঝেছেন, কাজটি করতেও পারছেন। কিন্তু পরের দিন আপনি সেই বিষয়টি ভুলে গেছেন, এতেও কোন সমস্যা নেই- আপনি ভুলে যেতেই পারেন, আরেকবার একটু দেখিয়ে দিলেই বিষয়টি আপনার স্মরণ হবে, এবং আপনি আবারও কাজটি করতে পারবেন। চার-পাঁচ বার দেখিয়ে দেওয়ার পরও যদি আপনি ভুলে যান, নিয়মিত চর্চা করার পরও যদি আপনার কোন টপিক মনে না-থাকে। তাহলে আমি বলবো- হয়তো এই সেক্টরে আপনি ভালো কিছু করতে পারবেন না, তাই আপনি গ্রাফিক ডিজাইনের পরিবর্তে অন্য কোন পেশাকে বেছে নিন। এই ভুলে যাওয়াটা বিভিন্ন কারণে হতে পারে- # হতে পারে, এই সেক্টরের চেয়ে, অন্য কোন ব...