Typography making Introduction

Ta Ru Nna

বাংলা ফন্ট বানানোর নানা প্রসেস আছে। তবে আমি আমারটা এখানে বলছি। এটা দিয়ে আমি ফন্ট বানায়সিলাম। এন্ড্রয়েড দিয়ে। তো বাংলা ফন্ট বানাতে চাইলে প্রথমে আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে। calligrapher.com অথবা calligrapher লিখে গুগলে সার্চ দিলেই পাবেন। এরপর ওইখান থেকে বাংলা ফন্ট বানানোর টেমপ্লেটটা ডাউনলোড দিবেন। অতঃপর টেমপ্লেট থেকে দেখে নিবেন আপনার কোন কোন অক্ষর বানাতে হবে। এবার সেই অক্ষরগুলো স্কেচ করে নিবেন আপনার মত। এবার কোন ফটো ইডিটর টুল দিয়ে স্কেচ করা অক্ষরগুলো ওই টেমপ্লেটের উপর সুন্দর করে এলাইন করে বসায় সেভ করবেন। এবার এই টেমপ্লেটটা আবার ওই ওয়েবসাইটে নিয়ে গিয়ে আপলোড করবেন। একটা নাম দিবেন। এবার ওরা একটা জিপ ফাইল দিবে। ওই জিপ ফাইলের ভিতরেই আপনার বানানো নিজস্ব ফন্ট পাবেন। (ডিটেইলড টিউটোরিয়াল ইউটিউবে পাবেন)

===========================================================================

 প্রথম কথা টাইপোগ্রাফি হচ্ছে ক্রিয়েটিভ জিনিস। আপনাকে কেউ কখনো টাইপোগ্রাফি শেখাবে না। আপনাকে শেখাবে টাইপোগ্রাফি টুলের ব্যবহার। আর বাকিটা আপনার সৃজনশীলতার উপর নির্ভরশীল। আপনি যদি মোবাইল দিয়ে টাইপোগ্রাফি করতে চান তাহলে: Infinite design এবং Pixellab এই দুইটা জোস এপ(আমার মতে) আমার জীবনের সব ডিজিটাল আর্ট এই দুইটা দিয়ে করা। আপনি এগুলোর ফ্রি ভার্সন প্লেস্টোরে, পেইড ভার্সন ফ্রি'তে গুগলে এবং খুব ভালো টিউটোরিয়াল ইউটিউবে পেয়ে যাবেন। তাছাড়া বিভিন্ন মানুষের টাইপোগ্রাফি উদাহরণ হিসেবে দেখতে চাইলে বিভিন্ন ফেসবুক গ্রুপ তো আছেই। তবে বেস্ট হচ্ছে ইন্সটাগ্রাম। আপনি Bangla Typography লিখে সার্চ দিয়ে দুই-তিনটা পেইজ ফলো দেবেন প্লাস ৪/৫টা পোস্ট লাইক দেবেন। পরেরবার আপনার ইন্সটার সার্চবার টাইপোগ্রাফিতে ভরে যাবে। আর আপনি পিসি দিয়ে করতে চাইলে Adobe Illustrator বেস্ট(আমার এই সম্পর্কে ধারণা কম)।

2
  • Like

Comments

Popular posts from this blog

Men's graphic t-shirt

Here are some niche T-shirt design ideas that could stand out in a saturated market:

PINS